চবি শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

চবি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ০৩:১১আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৭:৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ডালিয়া চাকমা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত থেকেই তিনি নিখোঁজ। তার পরিবারের দাবি,  ডালিয়া অপহরণের শিকার হয়েছে।  পুলিশের ধারণা, নিখোঁজ ডালিয়া চাকমা চট্টগ্রামের চাঁদগাও এলাকায় অবস্থান করছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহাদত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজের বিষয়টি শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পর গতকাল রাত ৮টা ৪০ মিনিটে তার নম্বরে কথা হয়। ডালিয়া জানিয়েছেন তিনি চট্টগ্রামের চাঁদগাও এলাকায় আছেন।’
ডালিয়া চাকমার ননদ শাহনাজ যূথী বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল রাত সাড়ে আটটার সময় আমাদের সঙ্গে ফোনে যখন কথা হয়, তখন ভাবি জানিয়েছেন তিনি মাটিরাঙ্গা পর্যন্ত এসেছেন। কিন্তু পরে ওই ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।’
ডালিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ২০১০-১১ সেসনের শিক্ষার্থী। ঘটনার পর থেকে ডলিয়ার মোবাইল নম্বর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ রয়েছে। জানা গেছে,  মীরর নামে একটি ফেসবুক আইডি থেকে তার এক বান্ধবীকে এসএমএস পাঠান ডালিয়া। সেখানে উল্লেখ করা হয়, ‘আমি ভালো আছি। আমি উপায়হীন ছিলাম। এত মানসিক চাপ-নির্যাতন আর নিতে পারছিলাম না। তাই এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না। আমি যূথীকে আমার বর্তমান অবস্থার কথা জানিয়েছি।’  ফেসবুক বার্তায় ডালিয়া আরও জানিয়েছেন যে, তিনি নিজের ইচ্ছায় সবাইকে ছেড়ে চলে গেছেন।’
ডালিয়া চাকমার এই বান্ধবী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে তেমন একটা কথা হয় না। আজ হঠাৎ দেখলাম মীরর নামে একটি আইডি থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। যেখানে সে স্বেচ্ছায় সবাইকে ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে।’

/এমএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম