রোগীদের সময় দিতে চিকিৎসকদের প্রতি বিএসএমএমইউ উপাচার্যের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ২০:২৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৩৯

রোগীদের সময় দিতে চিকিৎসকদের প্রতি বিএসএমএমইউ উপাচার্যের আহ্বান

চিকিৎসকের প্রতি রোগীদের যাতে যথেষ্ট আত্মবিশ্বাস গড়ে ওঠে, সেজন্য প্রয়োজনীয় দৃষ্টি দিতে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘রোগীদের যথাযথ সময় দিতে হবে। ভালোভাবে কাউন্সেলিং করে বোঝাতে হবে।’  

বুধবার (১৪ এপ্রিল) ‘চিকিৎসা সেবায় নৈতিকতা’ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসক সমাজের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলতে রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোতে যাতে রোগীরা এসে সেবা পান, সেদিকে আরও নজর দিতে হবে। কর্মস্থলে যাতে সব চিকিৎসক উপস্থিত থাকেন, সেদিকে দৃষ্টি দিতে হবে। সেবাখাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে সঠিক ব্যবস্থাপনা ও উন্নত নেতৃত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’    

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেন, ‘মানবতাবোধ থেকেই রোগীদের আপনজন মনে করে সেবা দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) জনাব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ। 

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের