সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১৪:৪০আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৪:৪১

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা ৷ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা ৷

এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী টিএসসিতে অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে তারা একটি মানববন্ধন করেন ৷ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারা উপাচার্যকে সাত কলেজকে ঢাবির অধিভুক্তি বাতিলের বিষয়ে স্মারকলিপি পেশ করেন ৷

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ডাকসু ভিপি নুরুল হক নুর সম্মতি জানিয়েছেন।

আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসমাঈল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের একটাই দাবি ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। কারণ এতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে না বরং সাত কলেজের শিক্ষার্থীদেরকেও হয়রানি করা হচ্ছে। আমরা কৃত্রিম এই সমস্যার অবসান চাই।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন