মাহবুবুল হক চিশতীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৬:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৬:১০

মাহবুবুল হক চিশতী

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ সাত জনের বিরুদ্ধে মামলার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ এপ্রিল) ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় গুলশান থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

মামলার অন্য আসামিরা হলেন— মেসার্স রোজবার্গ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, পরিচালক দেলোয়ার হোসেন, ফারমার্স ব্যাংকের শেরপুর শাখার প্রধান উত্তম বড়ুয়া, ফারমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক এ কে এম শামীম, ব্যাংকটির প্রধান কার্যালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী ও সিটি সার্ভে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম।

২০১৬ সালে শত শত কোটি টাকার অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এই ব্যাংকটির ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এখন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে ২০১৮ সালের শুরুর দিকে সরকারের হস্তক্ষেপে ব্যাংকটির বেশিরভাগ শেয়ার কিনে নেয় ব্যাংকগুলো।

২০১৯ সালের ২৯ জানুয়ারি হতে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় দি ফারমার্স ব্যাংক লিমিটেড-এর নাম পদ্মা ব্যাংক লিমিটেড হিসেবে পরিবর্তন করা হয়েছে।

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু