মওদুদের দুর্নীতির মামলা চলতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১১:২০আপডেট : ১৪ মে ২০১৯, ১৪:০৬

ব্যারিস্টার মওদুদ আহমদ (ছবি- সংগৃহীত)

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে মওদুদের আবেদন খারিজ করে মঙ্গলবার (১৪ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ৮ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৬ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
২৬ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল তুলে দিলো ‘সুখের খামার’
এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল তুলে দিলো ‘সুখের খামার’
গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান মামুনুল হকের
গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান মামুনুল হকের
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত