ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ ২ কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ০২:১৬আপডেট : ১৬ মে ২০১৯, ০২:১৮

ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ মে)  তারা মারা যান। মারা যাওয়া দুই কারাবন্দি হলেন– বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি হাবিলদার হাবিবুর রহমান (৬৫) ও জামাল ড্রাইভার (৬৫)।

তাদের মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.  বাচ্চু মিয়া। তিনি বলেন,  ‘ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’    

এ বিষয়ে কারারক্ষী রবিউল জানান,  কারাবন্দি বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি হাবিবুর রহমান দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।  ১৩ দিন আগে তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল পৌনে ৫টায় তিনি মারা যান।

হাবিলদার হাবিবুরের ছেলে হুমায়ন কবির জানান,  তার বাবা বিডিয়ারের হাবিলদার ছিলেন, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সাত বছরের সাজা হয়েছে।  তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর তারাবনিয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

অপরদিকে একই দিন দুপুরে মারা যান জামাল ড্রাইভার নামে আরও এক কারাবন্দি। জামালের মৃত্যু প্রসঙ্গে কারারক্ষী রবিউল বলেন,  ‘বুধবার দুপুরে বন্দি জামালকে অসুস্থ অবস্থায় কারারক্ষী সুমন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক দুপুর সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করেন।’

জামালের মৃত্যু প্রসঙ্গে রবিউল আরও বলেন, ‘বন্দি  জামাল একটি মামলায় কারাবন্দি ছিলেন। বেশ কিছুদিন যাবৎ ইউরোলজি সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগেও, কয়েকবার হাসপাতালে আনা হয়েছিল। আজ (বুধবার) হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।’

জামাল নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ)  অধীনে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তার বাবার নাম আমিন উদ্দিন।

 

/এআইবি/ আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম