মিলার সাবেক স্বামী পাইলট সানজারিকে এসিড নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ০১:৪৫আপডেট : ২৬ জুন ২০১৯, ২৩:৩১

এসিড হামলার পর পারভেজ সানজারির হাতের একাংশ

সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২ জুন) রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে এই ঘটনা ঘটে।

পারভেজ সানজারির ও তার ছোট ভাই এস এম আর রহমানের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে সানজারি মোটরসাইকেলে করে তাদের তিন নম্বর সেক্টরের ৭/বি সড়কের ৩১ নম্বর বাসা থেকে বের হয়ে পাইলট ক্লাবে খেলা দেখতে যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে শরীরে দাহ্য পদার্থ ছুড়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের সঙ্গে তিনি তার সাবেক স্ত্রী মিলার সহকারী কিমকে দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।

এডিস হামলার পর পারভেজ সানজারির প্যান্ট

সানজারির অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর থেকে মিলা তাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। সাবেক স্ত্রীর নির্দেশেই এসিড মারা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, পারভেজ সানজারির দুই উরু, পেট, দুই হাত ও পায়ের কিছু অংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, পাইলট পারভেজ সানজারির সঙ্গে বছর খানেক আগে মিলার বিবাহ-বিচ্ছেদ হয়। এ নিয়ে মিলা তার সাবেক স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি সংবাদ সম্মেলন করে সাবেক স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন মিলা।

 

 

/এনএল/এএইচেএপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান