বিএসএমএমইউ’র ভেতর থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৯, ১৫:০৫আপডেট : ০৬ জুন ২০১৯, ২০:৪৯

বিএসএমএমইউ’র ভেতর থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে এটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রার রুমের সামনে একটি কাচের বোতলে পেট্রোল ভরা বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

কে বা কারা, কী উদ্দেশ্যে এটি রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে পেট্রোলবোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছি। আসলে পেট্রোলবোমা কিনা এবং কারা কী কারণে রেখেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

/আরজে/এআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ফিফা সভাপতি! 
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ফিফা সভাপতি! 
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা 
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে