তিন খাতে দুর্নীতি বন্ধে ৫ জেলা প্রশাসককে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৮:১৩আপডেট : ১২ জুন ২০১৯, ১৮:১৬

 বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ), ইউনিয়ন ভূমি অফিস ও জেলা কারাগারের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ জুন) এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুর্নীতি বন্ধে রাঙ্গামাটি, লক্ষীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও নরসিংদীর জেলা প্রশাসককে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দুদক হটলাইন ১০৬-এ অভিযোগ পেয়ে এস এ জরিপের ম্যাপ প্রদানে অনিয়মের অভিযোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।

এছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধনে হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়।

আর রাজধানীর কদমতলী থানার মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের টাকা আত্মসাতের অভিযোগে অভিযান হয় দুদকের। অভিযানের সময় ইসলামিক ফাউন্ডেশনের এক ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে ২০০ শিক্ষকের বেতন থেকে জোর করে প্রতি মাসে যাকাত ও মক্তব ফান্ডের নামে ৫০০ থেকে ২০০০ টাকা করে আদায় করার প্রমাণ পায় দুদক টিম।

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের