শাহজালালে বাংলাদেশের পরিচয়পত্র ও ৯ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ০১:৩৮আপডেট : ১৩ জুন ২০১৯, ০১:৪৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তাদের দুজনের নাম নজরুল ইসলাম (৪৬) ও মোহাম্মদ জোবায়েরকে (২২)। তাদের কাছে বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া গেছে।

বুধবার (১২ জুন) রাত ৯টার দিকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাতে  বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল নজরুল ইসলাম  ও মোহাম্মদ জোবায়ের। আর্মড পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কথা বললে তারা বিভ্রান্তিকর তথ্য দেয়। পরবর্তীতে দুজনকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে  নিয়ে তল্লাশি ও জিঙ্গাসাবাদ করা হয়। তখন দুজনই স্বীকার করেছে যে, তারা পেটের ভেতরে করে ইয়াবা বহন করছে। প্রায় ৯ হাজার ইয়াবা কালো টেপ দিয়ে প্যাচানো অবস্থায় গিলে পেটে ঢোকানো হয়েছে বলেও জানায় তারা।

সূত্র জানায়,  নজরুল ইসলাম  ও মোহাম্মদ জোবায়ের  অনেক আগে বাংলাদেশে এসেছে। দুজনই এক সময়  বাংলাদেশি ওষুধ কোম্পানিতে চাকরি করতো। সেই সুবাদে রাঙ্গুনিয়ার লক্ষিরখিল  এলাকায় বসবাস  তাদের। সেই ঠিকানা ব্যবহার  করে তারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে।

এই প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম