যৌন হয়রানির দায়ে পপুলারের সেই চিকিৎসককে স্থায়ী অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৭:৫৬আপডেট : ১৭ জুন ২০১৯, ১৯:২৮

চিকিৎসক শওকত হায়দার রোগীকে যৌন হয়রানির দায়ে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক শওকত হায়দারকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুন) পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্যকুমার নাগ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চিকিৎসক শওকত হায়দার আমাদের হাসপাতালের কর্মী নন। তিনি খণ্ডকালীন সপ্তাহে দুদিন চেম্বার করতেন। যেহেতু বিষয়টি আমাদের এখানে ঘটেছে এবং আমাদের নাম এসেছে, তাই তাকে এখানে চেম্বার করা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’ এছাড়া তাদের কিছু করার নেই বলেও জানান তিনি।
গত শনিবার (১৫ জুন) দুপুরে পপুলার হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. শওকত হায়দারের বিরুদ্ধে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ তোলেন। তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, চিকিৎসক শওকত হায়দার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করেছেন। তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন। তার বিএমডিসি নম্বর এডি-১৬০৬। তার বাড়ি যশোরে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে তিনি সেখানে রোগী দেখেন। 

/এআরআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম