স্মার্টফোন আমদানির ওপর আরোপিত ২৭ শতাংশ বর্ধিত কর প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৩:০২আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:১১

বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির ওপর আরোপিত ২৭ শতাংশ বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

বুধবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ নিজাম উ‌দ্দিন জিটু।

তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে অতিরিক্ত শুল্ক ও কর আরোপের ফলে বাজার অর্থনী‌তি‌তে ক্ষ‌তির প্রভাব পড়বে। জনগণ মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দেবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমে যাবে। এটি বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতির প্রভাব ফেলতে পারে।

তি‌নি ব‌লেন, বর্তমানে দেশের অবৈধ মোবাইল সেটের সংখ্যা ৩ কোটি। একটি স্মার্টফোনের আমদানি শুল্ক ৩০০০ টাকা ধর‌লে শুধু এই অবৈধ মোবাইল সেটের কারণে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। স্মার্টফোন আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে অবৈধ আমদানি আরও বেড়ে যাবে। যার ফলে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার অর্থপাচার হতে পারে। এতে সরকারের বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হব।

তিনি আরও বলেন, মোবাইল শিল্পের সঙ্গে দেশের প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। স্মার্টফোন আমদানির ওপর অতিরিক্ত ২৭ শতাংশ করারোপ করলে চাকরিচ্যুত হবে হাজারো মানুষ, অনিশ্চয়তায় পড়বে লাখ পরিবার। তাই মানবিক দিক বিবেচনা করে এ কর আরোপ বন্ধ করার অনুরোধ করছি।

 সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত