সেবার মান বাড়াতে পদ্ধতিগত পরিবর্তনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ২০:৪৯আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:৫৩

সেবার মান বাড়াতে পদ্ধতিগত পরিবর্তনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সেবার মান বাড়াতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) পদ্ধতিগত পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শোনার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেবাগ্রহীতারা কোনোভাবেই যেন হয়রানির শিকার না হন।’
রবিবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) শিক্ষাসেবা সপ্তাহের (২৪-৩০ জুন) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
দীপু মনি বলেন, ‘মাউশি থেকে সারাদেশের শিক্ষক ও শিক্ষাব্যবস্থার সঙ্গে যারা সম্পৃক্ত, তারা যদি সঠিক সেবা পান, তাহলে যাদের কাছ থেকে মানসম্মত শিক্ষা চাচ্ছি তারা দিতে পারবে। দেখতে হবে প্রক্রিয়া ঠিক আছে কিনা, কোথায় ঘাটতি আছে— এসব বিষয় চিহ্নিত করে সেবার মান বাড়াতে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে।’
শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যা দূর করতে হবে, যাতে তাদের সেবা পাওয়া সহজ হয়।
মাউশির কার্যক্রম আরও বেশি অনলাইনভিত্তিক করার নির্দেশ দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এর আগে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর নেতৃত্বে একটি র্যা লি বের করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন, মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক এবং মন্ত্রণালয় ও মাউশির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মাউশিতে হয়রানি হওয়ার অভিযোগ পুরনো। বিভিন্ন সময় গণমাধ্যমে এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম