মনিটরিং এবং মূল্যায়নের জায়গায় কাজ করতে হবে: নাহিম রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৯, ২১:৪২আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:৪৩

ইয়াং বাংলার কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক

তরুণদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন ইয়াং বাংলার কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি বলেন, ‘একটি বাজেটে অনেক কিছু থাকে। বাজেট যখন প্রস্তাব করা হয়, তার বিস্তারিত কিন্তু আমরা পাই না। সেই জায়গাতেও আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা যারা তরুণদের নিয়ে কাজ করি, তারা চাই এই বাজেটের জায়গা থেকে তরুণদের গতি বাড়াতে। আমাদের মনিটরিং এবং মূল্যায়নের জায়গায় কাজ করতে হবে।’  

মঙ্গলবার (২৫ জুন) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ইশতেহার ছিল, তাতে দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় ছিল দারিদ্র বিমোচন এবং তারপরে ছিল তারুণ্যের প্রতি আমাদের যে প্রতিশ্রুতিগুলো। সেই জায়গা থেকে আসলে ১০০ কোটি টাকা কিছুই না। কিন্তু সেখানে যদি আমরা দেখি যে, বিভিন্ন খাতওয়ারিতেও বরাদ্দ রাখা আছে। এগুলোকে বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ আর বাস্তবায়নে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইআইডি)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি)-এর রিসার্চ ফেলো  তৌফিকুল ইসলাম খান, ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের জেন্ডার ও সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজর ও আইবিপি ম্যানেজার শিরিন লিরা, অনলাইন অ্যাক্টিভিস্ট ও  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। 

আরও খবর:

‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকি শুরু 

তরুণদের কর্মসংস্থান একটি বড় মাথাব্যথার বিষয় ছিল: সাঈদ আহমেদ
বাজেট আরও বড় হওয়া উচিত: তৌফিকুল ইসলাম খান

কোন জায়গায় কীভাবে বাজেট দিচ্ছি পরিপূর্ণ ধারণা দরকার: শিরিন লিরা

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের