ওয়াসার ড্রেনের কারণে ডিএসসিসি’র ৩০ স্থানে জলাবদ্ধতা!

শাহেদ শফিক
০২ জুলাই ২০১৯, ০৭:৫৬আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৬:৩৮

ঢাকায় জলাবদ্ধতা (ফাইল ছবি) ঢাকা ওয়াসার ড্রেনের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৩০টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডিএসসিসির সংশ্লিষ্টরা সম্প্রতি ড্রেনগুলো পরিষ্কার করতে গিয়ে এমন চিত্র দেখতে পান। এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলাবদ্ধতার কারণে ১৬টি ওয়ার্ডের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। অথচ এ নিয়ে ঢাকা ওয়াসা এখনও কোনও ব্যবস্থা নেয়নি।

ডিএসসিসি সূত্র জানিয়েছে, বর্ষার শুরুতে সংস্থাটি তার আওতাধীন সব ড্রেন পরিষ্কারের পরিকল্পনা হাতে নেয়। সে অনুযায়ী গত বছরের ২০ ডিসেম্বর থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত ডিএসসিসির ৫টি অঞ্চলের সব ড্রেন পরিষ্কার করা হয়। এ সময় ঢাকা ওয়াসার ড্রেনের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। এতে মুখ্য ভূমিকা রাখেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন ও অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম।

ডিএসসিসির তালিকা অনুযায়ী স্থানগুলো হচ্ছে ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি ২৭ নম্বর রোড ও পশ্চিম ধানমন্ডি ঈদগাহ রোড; ১৮ নম্বর ওয়ার্ডের নিউমার্কেট সাইকেল স্ট্যান্ড; ১৯ নম্বর ওয়ার্ডের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনের ইস্কাটন রোড; ২০ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকা; ২৭ নম্বর ওয়ার্ডের নাজিমউদ্দিন রোড ও ঢাকা কারাগার সদর দফতরের সামনের অংশ; ২২ নম্বর ওয়ার্ডের গনকটুলী সিটি কলোনির সামনের এলাকা; ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ পার্ক; ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা কাঁচাবাজার মসজিদের পাশের এলাকা; ৩২ নম্বর ওয়ার্ডের বংশাল ২৮ কে পি ঘোষ স্ট্রিট কসাইটুলী; ৩৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোড, আগামাসি লেন, আব্দুল হাদি লেন, বাংলাদেশ মাঠের সামনের রাস্তা, মাজেদ সরদার রোড ও সিক্কাটুলী; ৩৪ নম্বর ওয়ার্ডের কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, সিদ্দিক বাজার ও আলু বাজার; ৩৬ নম্বর ওয়ার্ডের আওলাদ হোসেন লেন ও নবরায় লেন; ৭, ৩৯ ও ৪৯ নম্বর ওয়ার্ডের মিয়াজান গলি, মাদরাসা গলি, ঋষি পাড়া, কে এম দাস লেন সংলগ্ন রাস্তা, আরকে মিশন রোড ও অভয়দাস লেন গোপীবাগ বাজার রোড এবং ৩৯ নম্বর ওয়ার্ডের ধলপুর স্টাফ কোয়ার্টার ও ১৪ নং আউটফল (র‌্যাব-১০) ধলপুর ওয়াসা রোড।

জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। বড় বড় ড্রেনগুলোরও মালিক তারা। তাদের ড্রেন কিংবা সংযোগ ড্রেনের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি গিয়ে পড়ে আমাদের সংযোগ ড্রেনগুলোতে। আমাদের ড্রেনগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি ঢাকা ওয়াসার ড্রেনগুলোর অবস্থা খারাপ।’

তিনি বলেন, ‘তাদের ড্রেনের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা হয়, আমরা তার একটা তালিকা করে ঢাকা ওয়াসাকে দিয়েছি।’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। সেটি বাস্তবায়ন হলে এই সমস্যা থাকবে না।’ 

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ