সাবেক সচিব সারওয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৯, ১৯:২৩আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৯:২৫

সাবেক সচিব সারওয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব এ টি এম সারওয়ার হোসেন ও তার স্ত্রী নাজমা সারওয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৭ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭ (১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০০২-এর ১৩ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখার এবং সেসব সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম