বন্যায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৪:০৩আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৪:৫৬

বন্যা বন্যায় দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ২৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ১০-১৬ জুলাই পর্যন্ত সাত দিনে ২৫ জন মারা গিয়েছে। এর মধ্যে পানিতে ডুবে ১৮ জন, সাপের কামড়ে দু’জন এবং বজ্রাঘাতে ৫ জন মারা গেছেন।

এর মধ্যে রয়েছে লালমনিরহাটে তিন জন, নেত্রকোনায় সাত জন, নীলফামারীতে দুই জন, চট্রগ্রামে এক জন, সুনামগঞ্জে দু’জন, কক্সবাজারে একজন, কুড়িগ্রামে তিন জন, জামালপুরে চার জন এবং গাইবান্ধায় দু’জন ।

ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮০ জন, সড়ক র্দুঘটনায় ৪৫৬ জন, বজ্রপাতে পাঁচ জন, সাপের কামড় খেয়ে ১১ জন, পানিতে ডুবে মারা গিয়েছে ১৮ জন, চর্মরোগে আক্রান্ত হয়েছেন ২৮৫ জন, চোখের প্রদাহে ৯৫ জন এবং অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আখতার জানান, বন্যা কবলিত ২০টি জেলার মোট ১৭৪টি উপজেলায় এক হাজার ৩১৬ টি আশ্রয়কেন্দ্রের জন্য মেডিক্যাল টিমের এক হাজার ৯৫৮ জন সদস্য কাজ করছেন।  

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম