জুলহাজ ও তনয় হত্যা মামলার প্রতিবেদন ২৬ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৪:২৪আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৪:২৭

নিহত জুলহাজ মান্নান ও মাহবুব তনয় রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) মামলা দ ‘টি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাঈদুজ্জামান শরীফ পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) পুলিশের কনস্টেবল মজিবুর রহমান এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।
মামলা দু’টির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পরিদর্শক নুরুল আফসার।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
তেল ছাড়াই গারোদের কায়দায় পোনা মাছ-শুঁটকি-কচুর লতি
তেল ছাড়াই গারোদের কায়দায় পোনা মাছ-শুঁটকি-কচুর লতি
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে