৭ কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে কাল থেকে টানা আন্দোলন

ঢাবি প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৯:৩৪আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৯:৩৮

৭ কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে কাল থেকে টানা আন্দোলন সরকারি ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২২ জুলাই) থেকে টানা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার মাধ্যমে স্থগিত করা হয় এদিনের কর্মসূচি।
এর আগে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষাভবনসহ কয়েকটি ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ৭ কলেজের অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আন্দোলন করছেন তারা।
এই আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো৷ প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবো৷ যেসব ভবনে তালা লাগানো হয়েছে সেগুলোর পাশাপাশি অন্য ভবনগুলোতেও তালা লাগানো হবে। কাল থেকে টানা আন্দোলন চলবে৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’
৪ দফা দাবিগুলো হলো এ শিক্ষাবর্ষ থেকে থেকেই ৭ কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে; ২ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল দিতে হবে; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করতে হবে এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশাভাড়া নির্ধারণ করতে হবে।

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের