নিয়োগে প্রতারণার অভিযোগে এক কর্মীকে পুলিশ দিলো বিমান কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ২২:০২আপডেট : ২১ জুলাই ২০১৯, ২২:০৫

বিমান বালাদেশ এয়ারলাইনস কেবিন ক্রুসহ অন্যান্য পদে চলমান নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক কর্মীকে পুলিশে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। তার নাম শরিফুল ইসলাম। প্রকিউরমেন্ট সুপারভাইজার পদে কর্মরত এই ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলাও দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, শরিফুল ইসলাম নিয়োগের নামে প্রতারণা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে বিমানের ব্যবস্থাপক প্রশাসন (নিয়োগ) ফখরুল ইসলাম বাদী হয়ে বিমানবন্দর থানায় শরিফুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহারে বলা হয়, বর্তমানে বিমানে কেবিন ক্রু, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিসট্যান্ট ও সুইপার পদে নিয়োগ চলছে। কিছু দালাল নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ থাকায় শরিফুলকে বিমানের পরিচালক প্রশাসনের দফতরে ডাকা হয়। তার মোবাইল ফোনে একাধিক ব্যক্তির পরীক্ষার প্রবেশপত্রের ছবি পাওয়া যায়। এছাড়া তার মোবাইলে এ-সংক্রান্ত মেসেজও পাওয়া যায়।
জিয়াউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিমানের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী