দুই পদ্ধতিতে জাল নোট ছাপতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৯:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:০২





দুই পদ্ধতিতে জাল নোট ছাপতো তারা রাজধানীর মোহাম্মদপুর থেকে এক লাখ টাকার জাল নোটসহ সংঘবদ্ধচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এই প্রতারকচক্রের সদস্যরা দুই পদ্ধতিতে জাল নোট ছাপিয়ে বাজারে ছাড়তো।

সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সোসাইটির ১ নম্বর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার তিন জন হলো মো. জালাল উদ্দিন (২৯), মো. রিপন খান (৩২) ও মনিরা (২৭)।

গ্রেফতার জালালের বরাত দিয়ে সাইফুল মালিক জানান, জাল মুদ্রা দুইভাবে মুদ্রণ করে আসছিল তারা। ভালো মানের কাগজে আঠা ও সিকিউরিটি থ্রেড বসিয়ে ভাঁজ করা হতো। এরপর স্ক্যানার ও প্রিন্টিং মেশিনের সহায়তায় সূক্ষ্মভাবে তৈরি করা হতো জাল টাকা। এছাড়া ওয়াশ পদ্ধতিতেও জাল নোট তৈরি করতো তারা। এক্ষেত্রে আসল টাকার নোট ওয়াশ করে শুকিয়ে সেটির ওপর টাকার অঙ্ক বসিয়ে ছাপ দেওয়া হতো।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিন ধাপে জাল টাকা বাজারে ছাড়া হয়। প্রথম ধাপে পাইকারি হিসেবে এক লাখ টাকার একটি বান্ডিল ২৫-৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। দ্বিতীয় ধাপে খুচরা কারবারিদের কাছে তা বিক্রি করা হয় ৪০-৪৫ হাজার টাকায়। তৃতীয় ধাপে খুচরা কারবারিরা এসব টাকা নিজস্ব বাহিনীর মাধ্যমে সরাসরি কৌশলে ঢাকার লালবাগের কেল্লা মোড়, বাবুবাজার, আজিমপুর বাসস্ট্যান্ড, আজিমপুর গোরস্থান, গুলিস্তান ও কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করায়।
র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নোট জালকারীদের মূল টার্গেট অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন।

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম