একদিনে বাড়লো ১২০ ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২০:১৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:৩৫

একদিনে বাড়লো ১২০ ডেঙ্গু রোগী একদিনের ব্যবধানে সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২০ জন বেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৪ আগস্ট সকাল ৮টা থেকে ২৫ আগস্ট সকাল ৮টা) সারাদেশে নতুন করে ১ হাজার ২৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ১৭৯।

তবে গত কয়েক দিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছিল।

রবিবার (২৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, এ পর্যন্ত সারা দেশের ৫৩টি হাসপাতাল থেকে ১৬৯ জন রোগীর মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৪৭টিকে ডেঙ্গুজনিত কারণ বলে নিশ্চিত করেছে আইডিসিআর। বাকি ৮৯টি মৃত্যুর কারণ জানতে রিভিউ চলেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ৮০ জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে ৪৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে চিহ্নিত করেছি। কিন্তু পর্যালোচনার জন্য আমাদের ডেথ রিভিউ কমিটির কাছে সর্বমোট ১৬৯টি মৃত্যুর তথ্য এসেছে। এরমধ্যে ৮০টি বাদ দিয়ে বাকি ৮৯টি মৃত্যুর কারণ জানতে এখনও পর্যালোচনা চলছে।’
এ বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৫১৪ জন। আর এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪০৫ জন।

/এসজেএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম