ডিআইজি মিজানকে কারাফটকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫১

ডিআইজি মিজানকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হচ্ছে। (ফাইল ছবি) ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান মিজানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলে। দুদকের জনসংযোগ বিভাগ ও কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক পরিচালক মনজুর মোরশেদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে গত ১৫ জুলাই মিজানকে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
প্রসঙ্গত, বিতর্কিত ডিআইজি মিজান তার বিরুদ্ধে ওঠা ঘুষ, দুর্নীতির অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন বলে গত ৯ জুন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার জেরে মিজান ও বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর গত ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী দুদক পরিচালক ফানাফিল্যা।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন-ভাতিজা খুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান