জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন আছাদুজ্জামান মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৩

আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর এই পদে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপন এর কপি

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে তিন বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আগামী ১৪ সেপ্টেম্বর তিনি কাজে যোগ দেবেন।’ 

নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ শেষ হয় গত ১৩ আগস্ট। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে তাকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আরও এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

/জেইউ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম