বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান, মামলার প্রতিবেদন ১৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫০

বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযান (ফাইল ফটো)

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আজ  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জমা হয়নি।  প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ আগামী ১৭ অক্টোবর  ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত  ২৮ এপ্রিল জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রাত তিনটার দিকে বসিলার মেট্রো হাউজিংয়ের ৮ নম্বর রোডে একটি টিনশেড বাসা ঘিরে ফেলেন র‌্যাবের সদস্যরা। পর দিন সেখানে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলি হয়। গুলোগুলির এক পর্যায়ে ভেতরে থাকা দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়। ওই দিনই  (২৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থানায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন র‌্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় মৃত দুজনসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয় জনকে আসামি করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম