গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়ার বোর্ড: আটক ৩৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৪

র‌্যাব রাজধানীর গুলিস্তানের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়ার বোর্ডসহ মাদক দ্রব্য পাওয়া যাওয়ায় ক্লাবটি থেকে ৩৯ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ অধিনায়ক শাফিউল্যাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্লাব থেকে ৩ লাখ ৩৯ হাজার টাকা, কষ্টিপাথর, মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। সেখানে ৭টি জুয়ার বোর্ডের মধ্যে দুটি ভিআইপিদের।

উল্লেখ্য, এই ক্লাবটিতে প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়ার আসর পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। ক্লাবটির পরিচালনা বোর্ডের কিছু সদস্য এর সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ রয়েছে। জুয়ার পাশাপাশি ক্লাবটির ভেতরে মদ-বিয়ার ইত্যাদির বেচাকেনা চলতো। কথিত ভিআইপিরা এই ক্লাবে জুয়ার আসরে বসতেন। তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে র‌্যাব। 

/এআরআর/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের