বনানীর আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় গণপূর্তের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯

আবেদীন টাওয়ার

বনানীর আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (স্টেট ও ভূমি) মো. আজহারুল ইসলাম খানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর চার সদস্য হলেন রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আব্দুল লতিফ হেলালী, রাজউকের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ সাদিক, রাজউকের উপপরিচালক (স্টেট ও ভূমি) হাফিজুর রহমান এবং রাজউকের অথরাইজড অফিসার মো. হোসেন।

তদন্ত কমিটি পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে। কমিটির কার্যপরিধির মধ্যে আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ, রাজউকের নিয়ম ও বিধি অনুযায়ী ভবন নির্মিত হয়েছে কিনা সে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম