ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্যের (প্রশাসন) সঙ্গে বৈঠক শেষে বাংলা ট্রিবিউনকে নিজেদের সিদ্ধান্তের কথা জানান আন্দোলনের আহ্বায়ক শাকিল মিয়া।

এর আগে গত ২৪ জুলাই ঢাবি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত কলেজের সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটি ১০ কার্যদিবসের মধ্যে এ সমস্যার সমাধানে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। এরপর গত ২৯ জুলাই কমিটির এক সভায় এ সময়সীমা আরও ৩০ কার্যদিবস পর্যন্ত বাড়ানো হয়।  তাতেও কোনও ধরনের ফল না পাওয়ায় আজ রবিবার শিক্ষার্থীরা ওই কমিটির আহ্বায়কের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাত কলেজ বাদ দেওয়ার বিষয়ে কোনও সুস্পষ্ট সিদ্ধান্ত পাননি বলে জানান আন্দোলনকারীরা।

আন্দোলনের আহ্ববায়ক শাকিল মিয়া জানান, তারা পুনরায় আন্দোলনে যাবেন কিনা তা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানাবেন। তবে, সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন বলে জানান তিনি।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের