মানবতাবিরোধী অপরাধ: আসামি আকরামকে চিকিৎসার জন্য জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ জেলার নকলার এ কে এম আকরাম হোসেনকে চিকিৎসার জন্য জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আসামির আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা।

পরে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘ময়মনসিংহে কোতোয়ালি থানার এক মামলায় আকরাম হোসেনকে ২০১৭ সালের ২৪ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। পরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় একই বছরে ২২ মে আকরাম হোসেনকে গ্রেফতার দেখানো হয়।

তিনি বলেন, ‘২০০৩ সালে এক সড়ক দুর্ঘটনায়  আকরাম হোসেনের হিপ জয়েন্ট ভেঙে যায়। অপারেশন হলেও সেখানে ইনফেকশন দেখা দেয়। গ্রেফতার অবস্থায় আদালতের আদেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎকরা তার হিপ জয়েন্টে অপারেশনের পরামর্শ দেন।’

আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘এ রকম বড় অপারেশন জেলখানায় থেকে সম্ভব নয় বলে আদালতে তার পক্ষে জামিন আবেদন করি। শুনানি শেষে আদালত তার চিকিৎসার স্বার্থে  আইনজীবী ও ছেলের জিম্মায় এবং ঢাকায় অবস্থান করার শর্তে জামিন মঞ্জুর করেন।’

প্রসিকিউটর রেজিয়া সুলতানা বলেন, ‘চিকিৎসার জন্য তাকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২৮ অক্টোবর মামলার পরবর্তী তারিখ আদালতকে তার অপারেশনের বিষয়ে জানাতে বলা হয়েছে।’

এ মামলায় আকরামসহ চার আসামির বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা। পরে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের