কাউন্সিলর মিজানের বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৯:০৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৩৫

অভিযানের সময় র‌্যাবের সঙ্গে কাউন্সিলর মিজান মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসায় তল্লাশি চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক এবং এক কোটি টাকার এফডিআরের ডকুমেন্ট জব্দ করেছে র‌্যাব। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজ বিকাল পৌনে ৫টার দিকে তাকে আটক করে মোহাম্মদপুরের বাসায় নিয়ে আসা হয়।

এর আগে, মিজানকে আটকের পর তাকে সঙ্গে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়েও অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানিয়েছে, তার কার্যালয়ে অবৈধ কিছু পাওয়া যায়নি।

ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‌্যাব। শুক্রবার (১১ অক্টোবর) সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করে। র‍্যাব জানিয়েছে, মিজান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

 দেখুন ভিডিও: 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম