নাশকতার মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৫৬ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:০১

মির্জা আব্বাস (ছবি: সংগৃহীত) পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ৩০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
রাজধানীর পল্টন থানায় দায়ের এ মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব প্রমুখ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২ অক্টোবর নেত্রকোনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালান আসামিরা। রাস্তায় পার্কিং করা গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এ ঘটনায় পল্টন থানার পুলিশ উপ-পরিদর্শক ইদ্রিস আলী মামলাটি দায়ের করেন। এরপর ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম