কীভাবে দায়িত্বে অবহেলা, জানেন না সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৪:৩৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৫৪

জাহাঙ্গীর আলম চৌধুরী (মাঝখানে) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের দায়ে অব্যাহতি দিয়েছে সরকার। তবে তিনি বলছেন, ‘আমি জানি না কেন আমাকে অব্যাহতি দিলো। আমি কীভাবে দায়িত্ব অবহেলা করছি, জানি না। সরকার যাকে যখন ইচ্ছা নিয়োগ দিতে পারেন। এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। তবে এখনও আমার হাতে অব্যাহতির কোনও কপি আসেনি।’

জাহাঙ্গীর আলম চৌধুরী হলি আর্টিজান হামলা মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার দুপুরে প্রতিক্রিয়া জানানোর সময় বাংলা ট্রিবিউনকে তিনি আরও বলেন, ‘হলি আর্টিজান মামলায় গত ১ বছরে ১১২ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আজও ১১৩তম সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে। এরপরেও আমি কীভাবে দায়িত্বে অবহেলা করছি, আমি জানি না।’

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেন তাকে অব্যাহতি দিলো জানি না।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের জন্য ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতির এই আদেশ আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন... দায়িত্বহীন আচরণ: সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে অব্যাহতি

/টিএইচ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম