ডিএসসিসি কাউন্সিলর সাঈদকে অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ১৯:৫৮ আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:১৬

মমিনুল হক সাঈদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদকে অপসারণ করা হয়েছে। করপোরেশনের সভায় নিয়মিত উপস্থিত না থাকার কারণ দেখিয়ে তাকে অপসারণ করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, আপনি (একেএম মমিনুল হক সাঈদ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ পাওয়া গেছে, যুক্তিসঙ্গত কারণ দেখানো ছাড়াই আপনি করপোরেশনের ১৮টি সভার মধ্যে ১৩টিতে অনুপস্থিত ছিলেন। আপনি প্রথম-তৃতীয়, সপ্তম-দশম ও ১২তম -১৭তম সভায় অনুপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশে গমন ও অবস্থান করেছেন। উল্লিখিত বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জবাবে যৌক্তিক প্রমাণ দিতে পারেননি। আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হয়েছে।

আদেশে আরও বলা হয়, উল্লিখিত কর্মকাণ্ড সিটি করপোরেশন আইন অনুযায়ী কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য। সে অনুযায়ী আপনাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ হতে অপসারণ করা হলো।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি