নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আমরণ কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৯, ২১:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৮

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আমরণ কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আমরণ অনশন কর্মসূচি আগামী রবিবার (২০ অক্টোবর) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে তাদের অবস্থান কর্মসূচি চলবে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ফেডারেশন। আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর থেকে তাদের আমরণ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা ছিল।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে অবস্থানরত শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার আশ্বাসে আমরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আমরণ কর্মসূচি স্থগিত করেছি।’
এ সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসু আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তা না হলে ২১ আক্টোবর থেকে আবার আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন সাধারণ সম্পাদক।
তিনি জানান, ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সঙ্গেও শিক্ষামন্ত্রীর কথা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দীপু মনি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্দোলনের তৃতীয় দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা উদ্দেশে সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। তবে পুলিশি বাধায় তা ভেস্তে যায়।

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের