বিএনপির এমপি হারুন কারাগারে, শুল্ক ফাঁকির মামলায় পাঁচ বছরের দণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৪:৩৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৬:৫০

হারুন উর রশীদ শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বর্তমান বিএনপি সংসদ সদস্য হারুন উর রশীদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
দুদকের আদালত পরিদর্শক আশিকুজ্জামান জানান, মামলার রায়ে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার পরিদর্শক মাইনুল ইসলাম জানান, রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হারুন উর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। 

মামলার অপর দুই আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (চ্যানেল ৯ এর এমডি) দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইশতিয়াক সাদেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উভয় আসামি পলাতক রয়েছেন। বিচারক তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

মামল‌ার অভিযোগ থে‌কে জানা যায়, হারুন জোট সরকা‌রের সময় ২০০৫ সা‌লে ব্রি‌টেন থে‌কে এক‌টি হামার ব্র্যা‌ন্ডের গা‌ড়ি শুল্কমুক্তভা‌বে ক্রয় ক‌রেন। গ‌া‌ড়ি‌টি তি‌নি পরে আরেক আসা‌মি ইশ‌তিয়াক সা‌দে‌কের কা‌ছে ৯৮ লাখ টাকায় বি‌ক্রি ক‌রে দেন। এরপর সা‌দেক গা‌ড়ি‌টি চ্যা‌নেল নাইনের এম‌ডি এনায়েতুর রহমান বাপ্পীর কা‌ছে বি‌ক্রি ক‌রে। ‌নিয়ম অনুযায়ী শুল্কমুক্ত গা‌ড়ি তিন বছ‌রের ম‌ধ্যে বি‌ক্রি কর‌লে শুল্ক দি‌তে হয় কিন্তু আসা‌মি হারুন শুল্ক না দি‌য়ে বিশ্বাস ভঙ্গ ক‌রেন। এই অভি‌যো‌গে ২০০৭ সা‌লের ৭ মার্চ উপপ‌রিদর্শক ইউনুছ আলী তেজগাঁও থানায় মামলা দা‌য়ের ক‌রেন। এরপর একই বছর ১৮ জুলাই তা‌দের বিরু‌দ্ধে অভিযোগপত্র দা‌খিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন বিচারক।

/টিএইচ/ওআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের