ডিপিডিসি’র নির্বাহী পরিচালক রমিজের সম্পদ ক্রোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৪:১৪ আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৫:৩৮

রমিজ উদ্দিন সরকার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক মো. রমিজ উদ্দিন সরকারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৭ অক্টোবর) দুদকের একটি টিম রমিজের সম্পদ ক্রোক করে বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেন। রাজধানী ও রাজধানীর বাইরে গাজীপুর ও কুমিল্লাতেও রমিজের সম্পদ আছে বলে জানান তিনি।
গত ৬ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ রমিজের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী হলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে রমিজ এক কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে-বেনামে এক কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে। অন্যদিকে, মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে দুই কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে রমিজের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের জানুয়ারিতে সম্পদের বিবরণী চেয়ে তাকে নোটিশ পাঠানো হয়। আর গত ৭ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো