সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:০৪

সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
এ সময় তিনি বলেন, আইনজীবী সমাজে এতদিন নেতৃত্বের অভাব ছিল। আগামী দিনে সেই নেতৃত্বের অভাব পূরণ করে সারাদেশে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। আইনজীবীদের নিয়ে আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমদ আজম খান, মাসুদ আহমদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান ঢাকা বিভাগে, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিন রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ঢাকা বিভাগে, সানা উল্লাহ মিয়া ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদার কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামাল খুলনা বিভাগে এবং আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্বে দেবেন।

বিআই/ওআর/
সম্পর্কিত
বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা প্যারাসুটে দেশে নামার চেষ্টা করবেন: রিজভী
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে, দেশে ফিরবেন কবে?
ফরাসি বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয় জুলাই, ১৭ বছরের সংগ্রামের ফসল: রিজভী
সর্বশেষ খবর
কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা  
কাঁদতে কাঁদতে বোন বললেন, লাশের ওপর উঠে উল্লাস করে তারা  
ট্রাম্পকে নতিস্বীকার করাতে ইরানের নতুন কৌশল
ট্রাম্পকে নতিস্বীকার করাতে ইরানের নতুন কৌশল
জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্নহারে নির্ধারণে হাইকোর্টের রুল
জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্নহারে নির্ধারণে হাইকোর্টের রুল
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না