উল্টোপথের মোটরসাইকেল বাঁচাতে ফুটপাতে পুলিশের পিকআপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ১৫:৩১আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৭

 জাতীয় সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উল্টোপথে আসা এক মোটরসাইকেলকে বাঁচাতে পুলিশের পিকআপ ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ, পুলিশভ্যান চালক কনস্টেবল মো. মোহসিন এবং আনসার সদস্য আকিদুল ইসলাম।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

  শেরেবাংলা নগর এলাকায় কর্তব্যরত ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট ফারুক মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, সকালে সাড়ে ১০টার দিকে রামপুরা থানা পুলিশের ওই গাড়িটি আসছিল। তার বিপরীত পাশ থেকে একটি মোটরসাইকেল উল্টো লেন ধরে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলটি পুলিশের পিকআপভ্যানের সামনে পড়ে ইউটার্ন নিতে গেলে দুর্ঘটনা ঘটে।

এদিকে শেরে বাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমান জানান, উল্টো লেনে আসা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক সাতিল আহমেদকে থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসজেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম