কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুলের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ০৭:০৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৭:১১

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ ধানমন্ডি থানায় মাদক আইনে করা মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর উপপরিদর্শক জসীম উদ্দীন। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ চার্জশিটে স্বাক্ষর করে বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার অভিযোগপত্রটি (চার্জশিট) আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় জমা হয়। আজকে তা আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে ১০ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত। এছাড়া চিকিৎসার জন্য আবেদন করলে আদালত কারাবিধি অনুসারে শফিকুল আলম ফিরোজকে চিকিৎসার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ শফিকুল আলমকে আটক করে র‌্যাব। এ সময় ক্যাসিনো পরিচালনা ও জুয়া খেলার বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দু’টি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক