সেলিম প্রধান সাত দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১২:৩৬ আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১২:৪০

সেলিম প্রধান

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয়। পরে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

গত ১৩ নভেম্বর দুদকের মামলায় তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়— আয়কর নথিতে তার এই সম্পদের বৈধ কোনও উৎস নেই। এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর তাকে বিমানবন্দর থেকে আটকের সময় যেসব চেক পাওয়া গেছে, তাতে বিদেশে অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি বিদেশে যদি কোনও সম্পদ থেকে থাকে, পরবর্তীতে চার্জশিটে তা আনা হবে বলেও জানিয়েছে দুদক।

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা