বাকৃবি’র ভর্তি পরীক্ষায় আবেদনকারী সবার অংশগ্রহণের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৩:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৩:২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনকারী সব শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শিক্ষার্থীদের পক্ষে ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট রিট আবেদন করেন। তিনি বলেন, ‘আগামী ২৪ নভেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে মোট আসন সংখ্যার ১০ গুণের বেশি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শর্ত দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
সালেহ আকরাম সম্রাট বলেন, ‘বাকৃবি’র শর্তের ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করার পর আবেদন ফি দিয়েও প্রায় ৩৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। তবে এই শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে ঠিকই আদায় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ তারা কোন অযোগ্যতার কারণে পরীক্ষা দিতে পারবেন না কর্তৃপক্ষ তা জানায়নি।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
কৌতূহল থেকে ঘোরার টানে, জুলাই জাদুঘরে দর্শনার্থীরা
কৌতূহল থেকে ঘোরার টানে, জুলাই জাদুঘরে দর্শনার্থীরা
অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল
অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?