প্রস্তাবিত বাজেটের ভুল সংশোধন করলেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
০৮ জুন ২০১৫, ১৯:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০০:৫৯

Budget-2015-16- আসন্ন ২০১৫-১৬ অর্থ বছরে প্রস্তবিত বাজেটের ভুল সংশোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল মাল আবদুল মুহিত। চিনি আমদানির ওপর আমদানি শুল্ক আরোপের বিষয়টি ভুল ছিল উল্লেখ করে সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তার বাজেট বক্তৃতার বইতে ওই ভুল সংশোধন করার বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

গত ৪ জুন মুহিতের বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও মুদ্রিত বক্তৃতার শেষে একটি সারণিতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা বলা হয়। 

এই শুল্কহার আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে বলে সারণীতে উল্লেখ করা হয়।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, চিনির ওপর শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে কথা বলে এনবিআর এর সংশোধনী দেবে বলেও তিনি ওই সময় তা জানান। 

সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী চিনির বর্তমান শুল্কহার উল্লেখ করে বলেন, আমরা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনও পরিবর্তন করিনি। সুতরাং সেটাই (আগেরটা) থাকবে।

মুদ্রিত বক্তৃতার সারণির কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের কাছে যেসব কাগজ-পত্র আছে সেখান থেকে এটি মুছে দিতে হবে। এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আমার অনুরোধ হবে এটি কেটে দিতে হবে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম