রায় ঘোষণা শেষে কাঠগড়ায় জঙ্গিরা বলে ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’

তোফায়েল হোছাইন
২৭ নভেম্বর ২০১৯, ১২:৫০ আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৩:৫৩

আদালতে পুলিশ হেফাজতে এক আসামি

হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিরা উচ্চ স্বরে বলতে থাকে- আল্লাহু আকবর আল্লাহু আকবর। এরপর দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ করে বলে— আমাদের বিজয় খুব শিগগিরই।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো.মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে খালাসের রায় প্রদান করেন।

খালাসপ্রাপ্ত আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান সাংবাদিকদের বলে, ‘আল্লাহ আমাকে খালাস করেছেন।আমি অনেক বার বিচারককে বলেছি— আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এত দিন জেলে রাখছে।’

রায় ঘোষণা শেষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আসামিদের আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

 আরও পড়ুন:

সাত আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

রায় সন্তোষজনক হয়েছে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

 

 

হলি আর্টিজান মামলার রায় আজ

গুলশান হামলা: অভিযুক্ত আট জঙ্গির কার কী ভূমিকা

৩ কারণে হলি আর্টিজান হামলার চার্জশিটে দেরি

দুর্বিষহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি