নাইজেরিয়ায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১৫:৫৫ আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৬:২৫

হাইকমিশন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) হাইকমিশন অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে নাইজেরিয়ার সুশীল সমাজে প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি, পশ্চিমবঙ্গের বাঙালি, হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
হাইকমিশনার মো. শামীম আহসান (এনডিসি) স্বাগত বক্তব্যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে ঢাকা আনেন এবং বাংলাদেশের নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা দেন। বাংলাদেশে রবীন্দ্র চর্চার বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারা দু’জনই সাহিত্যকর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। উভয়ের কবিতা ও গান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যাপক উৎসাহ যুগিয়েছে। সার্বজনীনতা ও ধর্মরিপেক্ষতার চেতনা তাদের লেখায় পরিস্ফুট হয়েছে। সারাবিশ্বে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, হিংসা-বিদ্বেষ মোকাবিলায় তাদের লেখনী আজও প্রাসঙ্গিক। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. আতাউর রহমান বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী বীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অসাধারণ সাহিত্যকর্ম সমস্যাসংকুল পৃথিবীতে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্র ও নজরুল সংগীতকে উপজীব্য করে হাইকমিশন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে যাওয়া সাংস্কৃতিক দলের সদস্য ডালিয়া আহমেদের উপস্থাপনায় বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিমের একক পরিবেশনা, সংগীতশিল্পী সালমা আকবর, ইয়াসমিন আলী, সফিক তুহিন, কাজী মুয়িত শাহরিয়ার সিরাজ জয়, ম্যনুয়েল সোরেন, আব্রুনকরেক এবং প্রবাসী ডা. জয়শ্রী রায়ের সংগীত পরিবেশনা এবং নৃত্য শিল্পী মোহাম্মদ রাসেল আহমেদ, সংগীতা চৌধুরী, আফরিন সুলতানা নিপু, রাহিনা জামান ও শাম্মী ইয়াসমিন ঝিনুকের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়িত করা হয়।

 

/ওআর/
সম্পর্কিত
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
সুইডেনে শেনজেন ভিসার সিদ্ধান্ত যাচ্ছে কোথায়
সর্বশেষ খবর
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা