নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭

নুসরাত জাহান রাফি

ফেনীর চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় সোনাগাজী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ চার আসামি মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল দায়ের করেছেন। মামলার অন্য তিন আসামি হলেন—নুরুদ্দিন, জাবেদ হোসাইন ও উম্মে সুলতানা পপি।

সোমবার (২ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামিদের পক্ষে অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল এ আপিল দায়ের করেন।

এর আগে গত ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন আদালত।

অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ছয় মাসের মধ্যে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সোনাগাজী মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রুহুল আমিন, মাদ্রাসার প্রভাষক আফছার উদ্দিন, পৌর কাউন্সিলর মাকসুদ আলম, হাফেজ আবদুল কাদের, ছাত্র নুরুদ্দিন, ইফতেখার উদ্দিন রানা, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, মো. শামীম, সাখাওয়াত হোসেন জাবেদ, আবদুর রহিম শরীফ, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, শাহাদাত হোসেন শামীম।

আরও পড়ুন:

নুসরাতকে পুড়িয়ে হত্যায় ১৬ আসামির মৃত্যুদণ্ড

নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির আপিল হাইকোর্টে 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
জলের রাজ্যে হারিয়ে যেতে চান? জেনে নিন হাওর ভ্রমণের আদর্শ সময়
জলের রাজ্যে হারিয়ে যেতে চান? জেনে নিন হাওর ভ্রমণের আদর্শ সময়
জার্মান কোচ আবারও ঢাকায়, স্বপ্ন এবার আরও বড়
জার্মান কোচ আবারও ঢাকায়, স্বপ্ন এবার আরও বড়
‘ভিআইপি’ স্টিকারের আড়ালে ইয়াবা নিয়ে যাচ্ছে কারা?
‘ভিআইপি’ স্টিকারের আড়ালে ইয়াবা নিয়ে যাচ্ছে কারা?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড