নিরাপনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৩

নিরাপন
উত্তর আমেরিকাভিত্তিক তৈরি পোশাকের ক্রেতা জোটের সদস্য নিরাপনের কারখানার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে সোমবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নিরাপনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

এরআগে, রানা প্লাজার দুর্ঘটনার পর উত্তর আমেরিকাভিত্তিক ক্রেতা জোট ২০১৩ সালে বাংলাদেশে অ্যালায়েন্স নামের একটি অনুসন্ধানী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। কিন্তু ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড অ্যালায়েন্সের কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে।

এরপর উত্তর আমেরিকার আরেকটি ক্রেতা জোট নিরাপন বাংলাদেশে কার্যক্রম শুরু করলে পূর্বের রিটে নিরাপনকে অন্তর্ভুক্ত করা হয়। এ ধারাবাহিকতায় এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে নিরাপনের কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে নিরাপন আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

/বিআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান