খালেদা জিয়ার আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাটর্নি জেনারেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:১৫

বিএনপির আইনজীবীদের হট্টগোলের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল ও অবস্থান কর্মসূচি পালন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে এ দাবি জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা এ ধরনের আচরণে আদালতকে অসম্মান করার একটি নজির স্থাপন করেছেন। আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দিন বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের আদালতে এ ধরনের অবস্থান আইনের প্রতি অনাস্থা ও অশ্রদ্ধার বহিঃপ্রকাশ।
এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং মিছিল করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে হট্টগোল, বিচারপতিদের এজলাস ত্যাগ

                 চকলেট’ মুখে এজলাস কক্ষে খালেদা জিয়ার আইনজীবীদের অনড় অবস্থান

                ‘খালেদা জিয়ার জামিন ইস্যুতে অরাজকতা করলে সমুচিত জবাব’

/বিআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম