খালেদা জিয়ার জামিন শুনানি ১২ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:২৩

খালেদা জিয়া (ফাইল ফটো)

মেডিক্যাল রিপোর্ট না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তবে এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ আপিল শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর নির্ধারণের আদেশ দিতে চান। এসময় আপিল বিভাগের এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করলে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। ফলে জামিন শুনানির পরবর্তী দিন সম্পর্কে ধোঁয়াশা সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার (খালেদা) জামিনের বিষয়ে আদেশের অপেক্ষায় আদালতে বসে আছি। আদেশ নিয়ে বের হবো।’

এর কিছুক্ষণ পর অ্যাটর্নি জেনারেল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন, খালেদা জিয়ার আপিল শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ওইদিন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার