খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২

খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বর্তমানে খাদ্যে ভেজাল অসহনীয় পর্যায়ে চলে গেছে। তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (৭ ডিসেম্বর) প্রজন্ম সমাজকল্যাণ সংস্থা আয়োজিত খাদ্যে ভেজালবিরোধী এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বর্তমানে খাদ্যে ভেজাল আমাদের জাতীয় জীবনের মহাদুর্যোগ হয়ে উঠেছে। বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাবার অতি জরুরি। কিন্তু আমরা খাদ্যের নামে কী খাচ্ছি? মানুষকে কিডনি রোগ, ক্যানসারসহ নানাবিধ মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে খাদ্যে ভেজালের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই।
বক্তারা আরও বলেন, জাতিকে খাদ্যে ভেজালের মরণ থাবা থেকে বাঁচাতে আমরা লড়াই শুরু করছি। আশা করি আপনারাও আমাদের সঙ্গে শামিল হবেন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে সংগঠনের দফতর সম্পাদক মোসলেম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি