হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ২ কোর্সের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১৬:২৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:২৬

হাইকোর্ট বেসরকারি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের দুটি কোর্সের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
কোর্স দুটি হলো ব্যাচেলর অব ইউনানি মিডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস)।
দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
বেসরকারি পর্যায়ে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে বিইউএমএস এবং বিএএমএস কোর্স দুটিতে ভর্তি ও শিক্ষা কার্যক্রম চালু করতে হলে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে ইউনানি ও আয়ুর্বোদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (স্লাতক মান) স্থাপন ও পরিচালনা-সংক্রান্ত নীতিমালা-২০১২ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর ৩৫(১) ধারায় অনুমোদন নিতে হয়। অথচ সেসব না নিয়েই হামদর্দ বিশ্ববিদ্যালয় বিইউএমএস এবং বিএএমএস কোর্স দুটি চালু করে। এমনকী কোর্স দুটি প্রচলিত নিয়মের বাইরে ভিন্নভাবে পরিচালিত হচ্ছে, যা অবৈধ।
এ অবস্থায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের এই কোর্স পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে ডা. মো. আলমগীর হোসেনসহ ৩৪ জন বাদী হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করলেন।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
সর্বশেষ খবর
রান্নাঘরে খাবারের অপচয় কমানোর সহজ উপায়
রান্নাঘরে খাবারের অপচয় কমানোর সহজ উপায়
নিখোঁজ ছেলেটি মায়ের কোলে ফিরছে লাশ হয়ে
নিখোঁজ ছেলেটি মায়ের কোলে ফিরছে লাশ হয়ে
গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী
গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ